কক্সবাজার প্রতিনিধিঃ "এসো সবাই ঐক্য গড়ি,মানবাধিকার করি"এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস-২৪ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা,র্যালি ও আলোচনা সভা ১০ ডিসেম্বর সকাল (মঙ্গলবার) ১১ টায় টেকনাফ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।টেকনাফ উপজেলা মানবাধিকার শাখার সাংগঠনিক সম্পাদক মোঃআফতাব হোসেন আশিফের পরিচালনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।
সিনিয়র সহ-সভাপতি মাওঃ আশরাফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস কী এবং কেন?এবিষয়ে উপর আলোচনা করেন,টেকনাফ মডেল থানার তদন্ত কর্মকর্তা হিমেল রায়, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুজন সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকী ও নারী নেত্রী কুলসুমা বেগম। উপস্থিত ছিলেন,উপজেলা মানবাধিকার শাখার সহ সভাপতি জালাল উদ্দিন,সহ-সভাপতি আহমদ তালাল তালহা,সিনিয়র সহ-সভাপতি,প্রবাসী ফরিদুল আলম,সহ-সভাপতি আব্বাস আলী, সহ-সভাপতি হোসেন আহমদ ও সাংবাদিক ফরহাদ সহ মানবাধিকার কর্মী নারী ও পুরুষ।অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর ও প্রধান সড়কে সভাপতি আব্দুল জব্বারের নেতৃত্বে একটি র্যালি প্রদক্ষিণ করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)