• সমগ্র বাংলা

ফরিদপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কলেজ ছাত্র নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তাজিম সরদার (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার ( ৯ ডিসেম্বর) রাত আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তাজিমের মৃত্যু হয়। নিহত তাজিম উপজেলার চরযশোরদি ইউনিয়নের আশফোরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। সে সরকারি মুকসুদপুর কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী শাওন (২৫) ও খালিদ (১৭) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ মামুন জানান, রাত আনুমানিক আটটার দিকে ভাঙ্গার দিক থেকে আসা বাইকটি নগরকান্দার নাগারদিয়ায় পৌছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে তাজিমের মৃত্যু হয় এবং সাথে থাকা তার দুই বন্ধু শাওন ও খালিদ গুরুতর আহত হয়। লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo