• সমগ্র বাংলা

নওগাঁয় আশার মাছ চাষে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় আশার মাছ চাষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী।

আশার জেলা ম্যানেজার মামুন-অর-রশীদের সভাপতিত্বে ও আশার জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী। এছাড়াও পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন, আশার নজিপুর অঞ্চল সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামিম হোসেন, আশার নজিপুর শাখার সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান সরদার প্রমুখ। কর্মশালায় তিনটি ব্যাচে জেলার ১১টি উপজেলার মোট ৯০জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo