• প্রশাসন

চাটমোহরে প্রথম নারী সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের প্রথম নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আরজুমা আকতার চাটমোহর সার্কেলে যোগদান করেছেন। পাবনার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এই তিন উপজেলা সমন্বয়ে গঠিত চাটমোহর সার্কেলের দায়িত্ব পালনকারী পঞ্চম পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন।

তিনি ৩৭ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতোপূর্বে তিনি পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সৎ, চৌকশ এবং কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। তিনি চাটমোহর সার্কেল অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এ তিন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আরজুমা আকতার গত রবিবার (১ ডিসেম্বর) সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) কার্যালয়ে যোগদান করেছেন। তিনি বিধায়ী এএসপি মো. হাবিবুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে বিদায়ী এএসপি মো. হাবিবুল ইসলাম পরবর্তী কর্মস্থল নৌ-পুলিশে যোগদান করেছেন।

মন্তব্য (০)





image

‎ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৫৭ ‎

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীত...

image

৫ আগস্ট ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই, তবে বাড়ানো হয়েছে নজরদ...

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' ...

image

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

image

‎পথে ৩ বার ফসকে যান ডেভিড ইমন, নেটওয়ার্ক এড়াতে ব্যবহার ক...

নিউজ ডেস্কঃ পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রক...

  • company_logo