প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর আবুল কাশেমকে একাধিক মামলায় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম (৫২) কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তার বিরুদ্ধে সরকারি বন বিভাগের একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত এসব মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)