ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ভূয়ারকান্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বাস ও কনস্ট্রাকশন মিক্সার গাড়ি মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জানা গেছে, ঢাকা থেকে কালীগঞ্জগামী গোল্ডেন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৮৩৫৯) এবং মাগুরা থেকে ফরিদপুরগামী একটি কনস্ট্রাকশন মিক্সার গাড়ি (ঢাকা মেট্রো শ-১১-৩৯২৫) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে গোল্ডেন পরিবহনের হেলপার মো. মিলন শেখ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। নিহত মিলন শেখের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা।
এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর ইমতিয়াজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত হেলপারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনাস্থলে রেকার দিয়ে যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)