ছবিঃ সিএনআই
গোপালপুরপ্রতিনিধিঃ 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সম্পাদক মো. বদিউজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, থানা তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জোবায়েরুল হক আমীন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লেলিন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, স্কাউট সদস্য ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)