ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে রবিবার বিকেলে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় খাদ্য পণ্যের গুণগত মান যাচাই করা হয়। এ সময় ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন খাদ্যের গুণগত মান পরীক্ষা এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। হোটেল রেস্তোরায় খাদ্যে ব্যবহৃত পোড়া তেল পরীক্ষা, মধু ,ঘি, ফলমূল, খাবার লবণ ,সবজি সহ বিভিন্ন খাদ্যদ্রব্য এ ভ্রাম্যমান পরীক্ষাগারের মাধ্যমে মান পরীক্ষা করা হয়।
এ অভিযানে দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এতে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম,নমুনা সংগ্রহকারী মোস্তফা আল মামুন। পরিদর্শন কালে নিরাপদ খাদ্য আইন এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং স্বাস্থ্যকর পরিবেশে নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের দিক নির্দেশনা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)