প্রতীকী ছবি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহতের বন্ধু আদিল নামের অপর একজন।
বুধবার(৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনা বাজার-টেংরা আঞ্চলিক সড়কের চায়না ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র সাব্বির হোসেন (১৬) উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এবছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। অপর আহত বন্ধু আদিল একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল।
জানা যায় , আজ সকালে খেজুরের রস খাওয়ার জন্য দুই বন্ধ সাব্বির হোসেন ও আদিল মোটরসাইকেলে চেপে পাশের গ্রামের উদ্দেশ্য রওনা হয়।এসময় তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার- টেংরা আঞ্চলিক সড়কের চায়না কোম্পানির এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাব্বির হোসেন নিহত হয় এবং গুরুতর আহত হয় অপর বন্ধু মোটরসাইকেল আরোহী আদিল। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় আদিলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)