• সমগ্র বাংলা

গাজীপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সাইফুল ইসলাম (৪৪) নামে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সাইফুল ইসলাম কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। সফিপুর বাজারে তার বিকাশের ব্যবসা রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইফুল ইসলাম সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তার ব্যাগে ব্যবসার ১০ লাখ টাকা ছিল। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা ৫-৭ জনের একদল ছিনতাইকারী সাইফুলকে পেছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সুযোগে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারযোগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈরের সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম জানান, ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। তিনি কথা বলতে পারছেন না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo