• সমগ্র বাংলা

আ. সালাম পিন্টুকে খালাস দেওয়ায় গোপালপুরে আনন্দ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে, বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট কর্তৃক দেয়া রায়ে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল ২ (গোপালপুর ও ভুঞাপুর) আসনের সাবেক এমপি এ্যাডভোকেট আবদুস সালাম পিন্টুসহ। অন্যান্য বিএনপি নেতাকে খালাস দেওয়ায় সংবাদ পাওয়ার সাথে সাথেই, টাঙ্গাইলের গোপালপুরে আব্দুস সালাম পিন্টুর নিজ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উল্লাসে মেতে উঠেন। 

দুপুর পর বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা, থানা ব্রীজ চত্বরে জড়ো হতে থাকলে। গোপালপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে ব্যান্ড পার্টিসহ বিশাল এক আনন্দ মিছিল বের হয়, আনন্দ মিছিলিটি গোপালপুর বাজার প্রদক্ষিণ করে গোপালপুর পৌরসভার পুরাতন মোড়ে নীতি শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, আবু ঈশা মুনিম, 

পৌর বিএনপি'র সভাপতি খালিদ হাসান উথান, পৌর বিএনপির সম্পাদক চানমিয়া, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমুখ।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo