প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় প্রাইভেইকার চাপায় রাহিমা খাতুন নামের এক নারী পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পথচারী রাহিমা খাতুন (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিনের মেয়ে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি প্রাইভেটকার রাহিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। আশপাশের লোকজন দৌড়ে আসার পূর্বেই দ্রুত গতির গাড়িটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, স্বজনরা জানিয়েছেন নিহত নারী তার এক আত্নীয়ের বাসায় থেকে চাকুরী খোঁজছিলেন। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)