• সমগ্র বাংলা

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে এক ট্রলি চালক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শনিবার(৩০নভেম্বর) উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে রমজান আলী(১৮)অন্যান্য দিনের মতো শুক্রবার (২৯নভেম্বর) ট্রলি(স্যালো চালিত) চালিয়ে বাড়িতে আসে। ওইদিন গভীর রাতে সে সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে দঁড়ি দিয়ে গলায় ফাঁস দেন। পরদিন শনিবার সকালে শয়ন ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি  করেন।

এতে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে রমজান আলীর ঘরে প্রবেশ করলে তার লাশ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ফাঁস থেকে লাশ নামিয়ে ফেলে। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজান আলীর লাশ উদ্ধার করে। মানষিক ভারসাম্যহীনতায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানতে পায় পুলিশ। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২৯/২৪। রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

image

কালীগঞ্জ এলএসডি পরিদর্শনে ইউএনও, খাদ্যশস্যের মজুত ও নিরাপ...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা খাদ্যগুদাম (এলএসডি) পরিদর্শ...

image

কালীগঞ্জে এইচএসসির প্রথম দিনেই ২৯ পরীক্ষার্থীর অনুপস্থিতি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ...

image

বগুড়ায় বদলির দেড় মাস পরও বহাল শজিমেক হাসপাতালের প্রধান সহ...

বগুড়া প্রতিনিধিঃ স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশ জারির ...

image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

  • company_logo