• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে চুরি যাওয়া সেই টিসিবির ডাল উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের দরজা ভেঙে টিসিবির চুরি যাওয়া ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা ডাল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশে গিয়াস উদ্দিনের সরিষা আবাদি ক্ষেত থেকে ওই ডালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে গ্রামপুলিশের খবরের ভিত্তিতে আঠারবাড়ী ফাঁড়ি থানার পুলিশ এসব মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭শ ৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়।

ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো একদল চোর চুরি করে নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহ বৃহস্পতিবার টিসিবি ডিলার মো. সোহাগ কয়েক জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ডাল উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার সকালে তা উদ্ধার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এবিষয়ে আইগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে ডালের বস্তাগুলো হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo