• সমগ্র বাংলা

উলিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে হিন্দু-মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক সৌহার্দ ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৮ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ হলরুমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান। 

থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান সহ বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।মতবিনিময় সভায় ওসি জিল্লুর রহমান বলেন, আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে। কারো উস্কানিতে প্ররোচিত হয়ে আমরা যেন সংঘাতে না জড়িয়ে পড়ি, সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ যেমন সবার, তেমনি দেশের আইনও সবার জন্য সমান।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo