• খেলাধুলা

আচরণবিধি ভঙ্গ করায় উইলিয়ামসকে শাস্তি দিল আইসিসি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস। এই জন্য শাস্তি পেতে হচ্ছে তাকে।

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি তাকে তিরস্কার করে।

গতকাল এক বিবৃতিতে আইসিসি উইলিয়ামসকে তিরস্কারের পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি জানায় 

জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে এই ঘটনাটি ঘটে। সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ আউট দেন আম্পায়ার। তখন জিম্বাবুয়ে অলরাউন্ডার বল ব্যাটে লেগেছে দাবি করে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। আম্পায়ারের সিদ্ধান্তে এমন অসন্তোষ প্রকাশ করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়।  

অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo