ফাইল ছবি
লালমনিরহাটে প্রতিনিধি: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরন জোটের মূখপাত্র ইসকন নেতা চিন্ময় কুমার দাস কে গ্রেফতার পরবর্তী উদ্ভুত পরিস্থিতি এড়াতে ও সহনশীল থাকতে বুধবার সকালে লালমনিরহাটে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেয়। জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম,২৪ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিব আহমেদ,১৫বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিফুল ইসলাম সিদ্দিকী,অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রমুখ।
এ সময় ইসকন নেতাকে গ্রেফতার নিয়ে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানানো হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথাও বলেন।
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

মন্তব্য (০)