• সমগ্র বাংলা

গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে সোহান মিয়া (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সভার পাকুয়া গ্রামের নিজ বাড়ীতে বিদ্যুতায়িত ব্যাটারী চালিত অটোরিক্সা স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের অটোরিক্সা চালক সোহেল মিয়ার ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, নিহত সোহানের বাবা প্রতিদিনের মত নিজ বাড়ীতে অটোর ব্যাটারী চার্জ দিয়েছিল। এমতাবস্থায় কোন একসময় অটোরিক্সাটি বিদ্যুতায়িত হয়। খেলতে গিয়ে সোহান ওই অটো স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুৎপৃষ্ট হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে  গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo