• সমগ্র বাংলা

বগুড়ায় প্রথম আলো অফিসে হামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় প্রথম আলোর অফিসে হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ১০ টা ৪০ মিনিটে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্য দিন রাত ১১ টা পর্যন্ত অফিস খোলা থাকলেও সারাদেশের প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় সোমবার রাত পৌণে ৯টার দিকেই অফিস বন্ধ করে চলে গিয়েছিল অফিসের সংশ্লিষ্টরা। তারপরেও বন্ধ অফিসেই সড়ক থেকেই হামলা চালায় দুর্বৃত্তরা। 

হামলায় অফিসের দেয়ালে ব্যবহার করা কাঁচের গ্লাস ভাঙচুরসহ ইট ও পাথরের নিক্ষেপে ক্ষতিগ্রস্থ হয় অফিসের প্রথম আলো লেখা ডিজিটাল সাইনবোর্ডও। 

হামলা প্রসঙ্গে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, তারা গতকাল থেকেই হামলার আশংকায় ছিলেন। এ ব্যাপারে পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ কে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছিলেন তারা। কিন্তু পুলিশের পক্ষ থেকে তারা কাঙ্খিত সহযোগিতা পাননি। 

তিনি আরও বলেন, 'তিনি সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকেন। কিন্তু সোমবার হামলা আশঙ্কায় পৌণে ৯টার দিকেই বাসাতে চলে যান। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে তাকে জানান তাদের অফিসে হামলা চালানো হয়েছে৷ হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে এসেছিল৷ তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাচের দেয়াল ভেঙে ফেলেছে। এ ব্যাপারে তারা প্রথম আলোর হেড অফিসে অবগত করেছেন। অফিসের নির্দেশনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নিবেন তারা। 

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছেন। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে ।

মন্তব্য (০)





image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

  • company_logo