• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সদর সহ ২২টি ইউনিয়নে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগররা। গত কয়েক দিন যাবত ভোর বেলা কুয়াশা জমে থাকছে ঘাসে লতা পাতায়। রাতে কিছুটা শীত অনুভূতি হচ্ছে। পুরোপুরি শীতে শুরু না হলেও অনুভূতি হচ্ছে শীতের আমেজ। প্রচলিত রীতি অনুযায়ী কার্তিক মাসে শীতের জন্ম হলেও পৌষ ও মাঘ এই দুই মাস শীত মৌসুম হিসাবে বিবেচিত হয়।

এলাকার হাজার হাজার মানুষ শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসাবে হিড়িক পরে গেছে লেপ-তোষক বানানোর দোকানে। রোড,শিবগঞ্জ,মাদারগঞ্জ,গড়েয়া বাজার,ভেলকজান,ভাউলার হাটসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কারিগররা এরইমধ্যে ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে পরেছে লেপ-তোষকের দোকানগুলো। ভোর রাতে হালকা থেকে মাঝারি ধরনের কুযাশা পড়ার দৃশ্য গত দুই সপ্তাহ ধরে পরিলক্ষিত হচ্ছে।

এ কারণে রাণীশংকৈল  এবং হরিরামপুর নদী পারের লোকজনের গায়ে উঠতে শুরু করেছে হালকা কিংবা মাঝারি ধরনের গরম শীতের কাঁথা। অনেক পরিবারের লোকজন তাদের বাস্কে ভর্তি রাখা লেপ-তোষক বের করে মেরামত করছে। আবার অনেক পরিবার নতুন করে তৈরি করছে লেপ-তোষক। বিভিন্ন হাট বাজারগুলোতেও পুরাতন কাপড়  উঠতে শুরু করেছে।

ঠাকুরগাঁও কালিবাড়ি বাজারের লেপ-তোষক ব্যবসায়ী মো. মিন্টু তুলা ঘর জানান, প্রতিটি ভাল লেপ ৮শ টাকা থেকে ১৫ টাকা এবং প্রতিটি ভাল তোষক এক হাজার টাকা থেকে ১৪শ টাকা পর্যন্ত আমরা বিক্রয় করে থাকে। এছাড়া বিভিন্ন সাইজের লেপ- তোষক বালিশ তৈরি করে গ্রামাঞ্চলে বিক্রয় করা হয়ে থাকে। চলতি মৌসুমে তুলা এবং কাপরের দাম বৃদ্ধি না পাবার কারণে একটু অর্ডার বেশি হচ্ছে।

মন্তব্য (০)





image

বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স...

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনে...

image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

  • company_logo