• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে জ‌মি নি‌য়ে বি‌রো‌ধে হামলায় আহত হ‌য়ে চি‌কিৎসাধীন অবস্থায় কৃষ‌কের মৃত‌্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হ‌য়ে ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক কৃষক।

শ‌নিবার (২৩ ন‌ভেম্বর) রা‌তে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত কৃষক হেলাল উ‌দ্দিন (৫৫) সাটু‌রিয়া উপ‌জেলার বা‌লিয়া‌টি ইউ‌নিয়‌নের বাগবা‌ড়ি শিমু‌লিয়া এলাকার মৃত আ: ল‌তি‌ফের পুত্র।

জানা গে‌ছে, নিহত কৃষক হেলা‌লের সা‌থে জ‌মি‌র আইল ও পা‌নি দেওয়‌া নি‌য়ে প্রতি‌বেশী চান্দুর সা‌থে বিরোধ বা‌ধে। প‌রে গত ৫ ন‌ভেম্বর দুপু‌রে কথা কাটাকা‌টির এক পর্যা‌য়ে চান্দু ও তার পুত্র জা‌কির হেলাল ও তার পুত্র খোক‌নের উপর দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালি‌য়ে কু‌পি‌য়ে গুরুতর আহত ক‌রে।স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন হেলাল ও তার পুত্র খোকন‌কে উদ্ধার করে সাটু‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প‌রে তা‌কে সাভা‌রের এনাম মেডিকেল কলেজে ভর্তি ক‌রে চিকিৎসা দেওয়া হ‌চ্ছিল। শনিবার রাতে ১৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যায় সে।

সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মে‌া: শা‌হিনুল ইসলাম ঘটনার সত‌্যত‌া নি‌শ্চিত ক‌রে জানায়, লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরন করা হ‌য়ে‌ছে। ঘটনার পর থানায় এক‌টি হত‌্যা চেষ্ট‌া মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছিল। এখন পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo