• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে সাকিল নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে সাকিল মিয়া(৩০) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাকিল মিয়ার বাড়ী গাইবান্ধা জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করলে সকাল সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে আসে। এদিকে স্থানীয়রা মনে করছে নিহত ব্যাক্তির লাশটি কোন ইজিবাইক চালকের হতে পারে। রাতের কোন এক সময় হয়তো ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে।

নিহত ব্যাক্তির পকেটে তার ব্যাবহৃত মোবাইল পাওয়া গেছে। লাশ উদ্ধারের খবর শুনে স্থানীয় অনেক ইজিবাইকের চালকরাও ঘটনাস্থলে আসে। এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মঞ্জুরুল আলম জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল প্রস্তুত করছি। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে।আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo