• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন বেইত লাহিয়া এলাকার কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং ২২ জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরের বেইত লাহিয়ায় একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ইসরায়েল। এতে ৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এছাড়া, গাজা সিটির শেইখ রাদওয়ান এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে কাজ করছে।

কমাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতালটিতে ১৭ জন অপুষ্ট শিশু ভর্তি হয়েছে। তবে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনী হাসপাতালটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং কোনো মানুষ বা ওষুধের প্রবেশে বাধা দিচ্ছে।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি আনতে একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের অন্য ১৪ সদস্য রাষ্ট্রের সমঝোতার প্রস্তাবকে অস্বীকার করে এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

একই সময়ে লেবাননে লেবাননে ইসরায়েলি হামলায় মারা গেছেন ৩ হাজার ৫৫৮ জন, আহত হয়েছেন ১৫ হাজার ১২৩ জন।

মন্তব্য (০)





image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

  • company_logo