• সমগ্র বাংলা

পাবনায় ইজিবাইক-মোটর সাইকেলের সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ২ 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোটরসাইকেল চালক পরশ হোসেন (১৫) এবং সিন্দুরিয়া গ্রামের মন্টু প্রামানিকের ছেলে ইজিবাইক চালক পুষ্প প্রামানিক (৩৫)। নিহত পরশ পাবনা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যাত্রী নিয়ে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিন্দুরিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলতে পারবো। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানাতে পারেননি ওসি। 

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo