• সমগ্র বাংলা

পাবনার রূপপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত শ্রমিক মোহাম্মদ তুষার আলী (২৬) মারা গেছেন। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।তুষার আলী ঈশ্বরদী পৌর এলাকার ইসলামপুর পূর্বপাড়া (ভূতেরগাড়ি) গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে। তিনি রূপপুর প্রকল্পের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, তুষার আলী এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অগ্রগামী ছিলেন।

তিনি হিউম্যান এইড ব্লাড ডোনার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নীতি নির্ধারণী পরিষদের সদস্য ছিলেন।গত ৮/৯ দিন পূর্বে তুষারের শরীরে জ্বর আসে। এরপর ক্রমাগত জ্বরের মাত্রা বৃদ্ধি হতে থাকলে ঈশ্বরদীতে তার ডেঙ্গু পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৫ দিন চিকিৎসার পর সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন JSTU এর সহকারী...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo