• সমগ্র বাংলা

আড়াইহাজারে গোপালদী বাজারে ভয়াবহ আগুন,আহত -৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) ভোর ৮ টার দিকে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২টি ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় সাইদুল টেক্সটাইল, জলিল টেক্সটাইল, আলমগীর টেক্সটাইলের আংশিক, ২টি ওয়ার্কশপ কারখানা, আলমারি তৈরির কারখানা ও মোটর তৈরির কারখানা পুড়ে গেছে। সেইসঙ্গে ৫ জন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। 

গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হাসান মাদবর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ব্যবসায়ীদের দাবি আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাধবদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. হাদিউল বলেন,এটা গ্যাস না বিদ্যুতের শর্টসার্কিট থেকে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথী।

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo