• লিড নিউজ
  • সমগ্র বাংলা

দোহারে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া জালালপুর চকে দুর্বৃত্তদের হামলায় হাবিবুর রহমান তুহিন(৩০) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সারে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত তুহিন উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে ঢাকার হাজারীবাগ থানায় পুলিশের উপ- পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে জালালপুর চকে তার মোটরসাইকেলটি গতিরোধ করে তিন চারজন দুর্বৃত্ত। এসময় তারা দুইহাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায় তারা। পরে তার ডাকচিৎকারে পেছনে থাকা সিএনজি চালক আব্দুল মান্নান এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে মেঘুলা প্রমিজ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।

এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বর্তমানে আহত তুহিন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, যেহেতু দুর্বৃত্তরা আহতের কাছ থেকে কোন কিছুই নেয়নি, সেহেতু প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ব্যক্তিগত কোন শত্রæতার কারনে এমন ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তবে আহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি। 

মন্তব্য (০)





image

কম্পিউটার অপারেটরের প্রতারণা: বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলে...

image

কালীগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত: দুই ব্যক্তির এক মা...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক দুটি এলাক...

image

ঈশ্বরগঞ্জে সেতুর পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন ব...

image

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত, আশঙ্কাজনক ৭ বছরের শিশু

নজরুল ইসলাম রাজু...

image

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা সেই বুদ্ধিপ্রত...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে নির্যাতন কর...

  • company_logo