• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কারখানায় ভয়াবহ আগুন,৭ ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ও পরে মেঘনা গ্রুপের নিজস্ব ২টি ইউনিট সহ ১৪টি ইউনিট কাজ করেছে।রোববার (১৭ ননভেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৭ ঘন্টা প্রচেষ্টার পর সকালে ১০ টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ওই কারখানার শ্রমিক রোমান মিয়া জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন।আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ। আগুন ছড়িয়ে পরছে এক ভবন থেকে আরেক ভবনে।খুব ভয়াবহ দৃশ্য আগে দেখিনি। ফরহাদ হোসেন নামের এক জুনিয়র কর্মকর্তা জানান,ভোর রাতে হঠাৎ আগুনের খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।

আগুনে কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সালেহ উদ্দিন বলেন, আমরা ভোর ৫টায় খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট এবং পরে মেঘনা গ্রুপের নিজস্ব ২ টি সহ আগুনের তীব্রতা বাড়লে ৯টি ইউনিট প্রেরণ করি আগুন নেভাতে।পরবর্তীতে ১৪ টি ইউনিটের ৭ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ওই ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন JSTU এর সহকারী...

১

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

image

মা‌নিকগ‌ঞ্জের পর্যটন বিকাশে নতুন পরিকল্পনা, সাটু‌রিয়ায় স্...

৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার পর্যটনশিল্পের বিকাশ, পর...

  • company_logo