ছবিঃ সংগৃহীত
পাবনা প্রতিনিধিঃ পাবনায় ২৪ ঘন্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। হেমায়েতপুরের পর এবার পাবনা শহরের বড় ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।রবিবার (১৭ নভেম্বর) রাতে পাবনা বড় ব্রিজ এলাকার বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুষার (২৫) পাবনা পৌর এলাকার রাধানগরের ময়দানপাড়ার আব্দুল মান্নানের ছেলে। গত বছর শহরের ওরিন নামে এক যুবক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন।
পুর্ব শত্রুতার জেরে রাতে বর্ণমালা কিন্ডারগার্টেনের জঙ্গলের ভেতরে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত এইচ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাট...
নওগাঁ প্রতিনিধি : সারাদেশের ন্যায় নওগাঁতেও নজরুল বর্ষের...
পাবনা প্রতিনিধি : পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে...

মন্তব্য (০)