• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্যাবের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি -২০২৪ বাস্তবায়ন  এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার দাবিতে রোববার বিকেলে লালমনিরহাটে গণস্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন বন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এ সময় ক্যাব প্রস্তাবিত দাবীর প্রতি সমর্থন জানিয়ে এক গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।

এ মানববন্ধনে ক্যাবের সহ-সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ক্যাব সদস্য মহসীন ইসলাম শাওন,খাইরুল ইসলাম, মাসুম মিয়া সহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি,কবি, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী,গৃহীনি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন মানববন্ধনে অংশ নেয় ও দাবীর প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর প্রদান করেন।

মন্তব্য (১)





image
  • company_logo