ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, মো. তানজিল (২২), মো. রাব্বি (২০), মো. শামসুল (৬৫) ও রোজিনা হক (৪৯)।
শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গাজীপুর এলাকা থেকে মধ্যরাতে চারজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে তানজিলের ৩০ শতাংশ, রাব্বির ২৩ শতাংশ, শামসুলের ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনকে ভর্তি করা হয়েছে ও দুজনকে জরুরি বিভাগে অবজারভেশন রাখা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত এইচ...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাট...
নওগাঁ প্রতিনিধি : সারাদেশের ন্যায় নওগাঁতেও নজরুল বর্ষের...
পাবনা প্রতিনিধি : পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে...

মন্তব্য (০)