• খেলাধুলা

এবার অবসর নিয়ে যে পরিকল্পনার কথা বললেন রোনালদো

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: নেশন্স লিগে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়েছে পর্তুগাল। পোলিশদের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে একবার লক্ষ্যভেদ করার পর বাইসাইকেল কিকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চল্লিশের কাছাকাছি বয়সে এসেও এমন দুর্দান্ত গোল করে সাড়া ফেলে দিয়েছেন তিনি।এখনো দুর্দান্ত ফর্মে থাকলেও পর্তুগীজ মহাতারকার বয়স কিছুদিন পরই চল্লিশ হবে।

এ কারণে রোনালদো কবে অবসর নিবেন তা নিয়ে ভক্তদের মাঝেও আছে তুমুল আগ্রহ। তবে সিআরসেভেন নিজে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। এমনকি তেমন কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।ক্যারিয়ার সায়াহ্নে এসে কেবল খেলাটাকে উপভোগ করছেন তিনি।

রোনালদো বলেন, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা? যদি এটি হতেই হয়, এক বা দুই বছরের মধ্যে... আমি জানি না। দ্রুতই আমার বয়স ৪০ হবে... সত্যিই সময়টা উপভোগ করতে চাই। যতদিন তাগিদ থাকবে, ততদিন খেলব। যে দিন কোনো অনুপ্রেরণা পাব না, অবসর নিয়ে নেব।’ এদিকে ফুটবলারদের মধ্যে অনেকেই খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান।

দিদিয়ের দেশম, জিনেদিন জিদানরা দুর্দান্ত খেলোয়াড়ি জীবনের শেষে কোচ হিসেবেও সফলতা পেয়েছেন। রোনালদোকেও কি এ ভূমিকায় দেখা যাবে ভবিষ্যতে?কোচ হওয়ার সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দিয়েছেন রোনালদো। তিনি বলেন, ‘নিজেকে কোচ হিসেবে দেখতে চাই না। আমার এমন কোনো পরিকল্পনাই নেই। ফুটবলের বাইরে ভিন্ন কোনো কিছুতে নিজের ভবিষ্যৎ খুঁজে নেব। সময়ই বলে দেবে ভবিষ্যতে আমি কী করব।

মন্তব্য (০)





image

সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ধারাবাহিক আধিপত্য আরও একব...

image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

  • company_logo