• খেলাধুলা

উয়েফা নেশনস লিগের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড জার্মানির

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করে রাখায় চিন্তার কোনো কারণ ছিল না। নির্ভার জার্মানির কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এবার টের পেল বসনিয়া এন্ড হার্জেগোভিনা।

 ঘরের মাঠ ইউরোপা-পার্ক স্টাদিওনে ৭-০ গোলের জয় পায় জার্মানি। উয়েফা নেশনস লিগের ইতিহাসে যা সবচেয়ে বড় জয়ের রেকর্ড। জোড়া গোল করেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভাইর্টজ।

দ্বিতীয় মিনিটে গোলের শুরুটা হয় জামাল মুসিয়ালার মাধ্যমে। অধিনায়ক ইয়োশুয়া কিমিখের জোগান দেওয়া বলে হেড দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল এনে দেন ক্লাইনডিন্সট ও কাই হাভার্টজ।

বিরতি শেষে ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে চতুর্থ গোলটি করেন ভাইর্টজ। সাত মিনিট পর দ্বিতীয়বার স্কোরশিটে নাম লেখান তিনি। ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে। আর ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন ৭৯তম মিনিটে।

ম্যাচশেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান বলেন, ‘ম্যাচে আমাদের কেউ চোটে পড়েনি। আমাদের প্রতি আক্রমণও ছিল অসাধারণ মানের। আর রক্ষণে পড়ে থাকে এমন দলের বিপক্ষের ৭ গোলও বলার মতো অর্জন। ’

এক ম্যাচ বাকি থাকলেও এ৩ গ্রুপে জার্মানির শীর্ষে থাকা নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে তারা। পাঁচ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে নেদারল্যান্ডস।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo