ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে বিজিবি’র রংপুর সেক্টর এবং বিএসএফের ধুবরী সেক্টরের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিজিবি’র রংপুর সেক্টরের আওতাধীন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ সোনাহাট বিওপি’র দায়িত্বপূর্ণ সোনাহাট স্থলবন্দরে বিজিবি’র রংপুর সেক্টর এবং বিএসএফের ধুবরী সেক্টরের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়।সভায় বিজিবি’র ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, পিএসসি।
অপরদিকে, বিএসএফের ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ ধুবরী সেক্টরের ডিআইজি শ্রী আশুতোশ শার্মা, পিএমএমএস। সীমান্ত সমন্বয় সভায় অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তের নিরীহ/নিরস্ত্র জনগনের ওপর হামলা/আহত বন্ধ করা, চোরাচালান ও মাদক পাচার রোধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরী না করার সিদ্ধান্ত হয়।
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে ব...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বি...
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ...
নিউজ ডেস্ক : দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চা...

মন্তব্য (০)