• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প সাক্ষাৎ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান।

এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হলো। সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন। খবর বিবিসি

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, আমেরিকান জাতি ও বিশ্ব যেসব গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো নিয়ে উভয় নেতা আলোচনা করেছেন। তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভালো আলোচনা হয়েছে।

আলোচনা থেকে বেরোনোর পর ট্রাম্প সংবাদমাধ্যমকে বলেছেন, তাদের মধ্যে মধ্যপ্রাচ্য নিয়েই বেশি আলোচনা হয়েছে। তিনি বলেন, সেখানে আমাদের বর্তমান অবস্থান কী সে সম্পর্কে আমি তার মতামত জানতে চেয়েছিলাম এবং তিনি তা আমাকে জানিয়েছেন, তিনি খুব উদারভাবেই কথা বলেছেন।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। আর এর আগে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে বুধবার(১৩ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে বসেন বাইডেন ও ট্রাম্প।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo