• খেলাধুলা

ম্যাচ শেষে মিরাজ দোষ দিলেন শিশিরের!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে গতকাল আফগানিস্তানের বিপক্ষে হেরে সিরিজ খোঁয়াতে হয় বাংলাদেশের। এই ম্যাচে শুরুতেই টস জিতেছিলেন নাজমুল হাসান শান্তর অনুপুস্থিতিতে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এতে খুশিও হয়েছিলেন তিনি। তবে খুব একটা লাভ হয়নি পরে। ম্যাচ শেষে মিরাজ দোষ দিলেন শিশিরের।

প্রথম ম্যাচে ৯২ রানে আফগানিস্তান জেতার পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ; জয় পায় ৬৮ রানের। কিন্তু শেষ ম্যাচে আর পারেনি তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়ে। পরে অবশ্য জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ। রিয়াদের ৯৮ ও মিরাজের ৬৬ রানের ইনিংসে ২৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।  

এই রান তাড়ায় নেমে দুর্দান্ত শুরু করেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। হাঁকান সেঞ্চুরিও। পরে আজমতউল্লাহ ওমরজাইয়ে অপরাজিত ৭০ রানের ইনিংসে ৫ উইকেটে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নেয় তারা। ম্যাচ শেষে মিরাজ কৃতিত্ব দিলেন এই দুই ব্যাটারকে। তবে উইকেটের আচরণ নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।

মিরাজ বলেন, ‘গত দুই ম্যাচে আমরা দেখেছি, উইকেটে স্পিন ধরছিল (পরে), এজন্য আমরা ব্যাটিং নিয়েছি (টস জিতে)। তবে উইকেট পরেও ভালো ছিল, ভালোভাবেই ব্যাট করা যাচ্ছিল এবং শিশিরও পড়েছিল (রাতে)। বল ভালোভাবে ব্যাটে আসছিল। ’

আফগান ব্যাটারদের কৃতিত্ব দিয়ে মিরাজ আরও বলেন, ‘অবশ্যই তাদেরকে কৃতিত্ব দিতে হবে, তারা ভালো খেলেছে, বিশেষ করে গুরবাজ ও ওমারজাই সত্যিই ভালো খেলেছে। মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে পারিনি। উইকেট নিতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। ’

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo