• লিড নিউজ
  • খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ প্রথম ম্যাচে হেরে বাংলাদেশ অনেকটাই কোণঠাসা। সিরিজ বাঁচাতে দ্বিতীয়টিতে জয়ের বিকল্প নেই। 

এরপর আসবে সিরিজ জয়ের ভাবনা। মেহেদী হাসান মিরাজ অবশ্য জানিয়েছেন, তাদের চোখ আপাতত এক ম্যাচে।  

শারজাহতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ।  ব্যাটাররা শুরুতে উইকেটে সুবিধা পাবেন, এমন ভাবনায় ব্যাটিং নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, বোলাররাও পরে সুইং পাবেন। আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি বলেছেন, বাংলাদেশকে ২৪০ রানের মধ্যে আটকে রাখতে চান।

চোটের কারণে এ ম্যাচের একাদশে থাকবেন না মুশফিকুর রহিম, সেটি জানা গিয়েছিল আগেই। তার জায়গা নিয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। এটি তার অভিষেক ওয়ানডে। আর লেগ স্পিনার রিশাদ হোসেনকে বাদ দিয়ে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে।  

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo