• বিশেষ প্রতিবেদন

অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে ৭টি গরু চুরি!

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে বিদেশী জাতের ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদরের বিষ্ণপুর রেললাইন এলাকায় সিরাজুল ইসলামের খামারে এ ঘটনাটি ঘটে।

৮/১০ জনের একটি চোরের দল খামার থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গরু চুরি করে নিয়ে গেছে। এই ঘটনাটি ঘটার পর থেকে ওই এলাকার মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে।

খামারের মালিক সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত ওই খামারে গরু লালন পালন করে আসছিলাম। খামারে ছোট-বড় মিলে ৮টি বিদেশী জাতের গরু ছিল। মঙ্গলবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ২টার দিকে থানা পুলিশের পরিচয়ে আমাকে ঘুম থেকে ডেকে তোলেন। আমি দরজা খোলা মাত্রই তিনজন মিলে আমাকে ঘরের মেঝেতে ফেলে দড়ি-গামছা দিয়ে চোখ, মুখ ও হাত-পা বেঁধে অস্ত্র পিস্তল ও ছুরির মুখে জিম্মি করেন। এরপর চোরের দলেরা আমার খামারের দরজা খুলে খামার থেকে বিদেশী জাতের বড় তিনটি গাভী ও ৪টি বাছুর চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা বুধবার সকালে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo