• বিশেষ প্রতিবেদন

গাজীপুরের সাফারি পার্ক নীলগাই পরিবারে নতুন অতিথি

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। শাবকটি মাদি নাকি পুরুষ, তা নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। ছোট্ট শাবকের নিরাপত্তার কথা বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ শাবক জন্মের বিষয়টি এত দিন গণমাধ্যমে জানায়নি। জন্ম নেওয়া নীলগাই শাবকটি পার্কের নিজস্ব বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি করে সময় পার করছে বলে নিশ্চিত করেছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

তারা নজরদারি করছে জন্ম নেওয়া শাবক ও মায়ের।বুধবার (৬ নভেম্বর) দুপুরে নীলগাই শাবক জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম। কিছুদিন আগে শাবকটির জন্ম হলেও তার নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি।পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত ১০ অক্টোবর দুপুরের দিকে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবককে দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ।

নীলগাই শাবকসহ পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে। জন্ম নেওয়া শাবক ও মায়ের বিশেষ নজরদারি করছে। পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি ও লাফালাফি করে সময় পার করতে দেখা যায়।তিনি আরও বলেন, জন্ম নেওয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে। শাবকের নিরাপত্তার কথা ভেবে এত দিন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়াল ১০।

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo