• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের ৪ সেনার মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের চার সেনার মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন এক সেনা কর্মকর্তা। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, এক জায়গায় এবং একই ঘটনায় চার সেনার মৃত্যু ও একজনের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত এক মাস ধরে গাজার উত্তরাঞ্চলে নতুন করে ব্যাপক হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েলের সেনারা।

তাদের হামলায় গত কয়েকদিনে উত্তরাঞ্চলে ৭০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে বেঈত লাহিয়াতে গতকাল সোমবার রাতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বেঈত লাহিয়ার এই হামলায় ১০৯ জনের মৃত্যু হয়েছে।যুদ্ধপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় চার সেনার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তবে বেঈত লাহিয়ার হামলার ঘটনা নিয়ে তিনি কোনো কথা বলেননি। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শুধু বলেছে এক হামলায় শতাধিক মানুষের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে তারা। উত্তরাঞ্চলে বর্বরতা চালানোর সময়ই গাজার সাধারণ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে ইসরায়েল।

যা আগামী তিন মাসের মধ্যে কার্যকর হবে। এই সময়ের পর থেকে ইসরায়েল অধিকৃত জেরুজালেমসহ কোথাও জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার কাজ চালাতে দেবে না তারা। এতে করে গাজার মানুষ এখন খাবার, চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছেন।

মন্তব্য (০)





image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

  • company_logo