• খেলাধুলা

চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফ্রেন্ডলী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাব ২-১ গোলে চাটমোহর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। মিরপুর সোনালী অতীত ক্লাবের আলফাজ ও এনামুল দলের পক্ষে গোল দুটি করেন। চাটমোহর সোনালী অতীত ক্লাবের পক্ষে একটি গোল পরিশোধ করেন রিয়াদ।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চাটমোহর বালুচর খেলার মাঠে খেলা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। 

সাবেক সাংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম। প্রীতি এই খেলার আয়োজন করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা।খেলায় জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ, বেলাল সহ অনেকে অংশগ্রহণ করেন। খেলাটি উপভোগ করতে বিপুল দর্শকের সমাগম ঘটে। 

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo