• আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত

  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিসে একটি আবাসিক এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৪ শিশু রয়েছে। বোমা হামলার কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

এছাড়া নিহতদের মধ্যে ১৩ জন একই পরিবারের সদস্য। এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৭ জনে। আহত হয়েছেন এক লাখের বেশি। হামলার পর যে ছবিগুলো বেরিয়ে আসছে তা অনেক বেশি ভয়ঙ্কর। 

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo