• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সিরিয়ার পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর ঘাঁটিতে রকেট হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে এক ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার দেইর আয-জাওয়ার প্রদেশের কনোকো গ্যাস ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে অন্তত ছয়টি রকেট দিয়ে হামলা চালানো হয়। 

ছয়টির মধ্যে চারটি রকেটই সামরিক ঘাঁটির ভিতরে আঘাত হানে। এ সময় সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কনোকো গ্যাস ফিল্ডের কাছে দখলদার মার্কিন বাহিনী যে রাডার স্টেশন প্রতিষ্ঠা করেছে সেটি লক্ষ্য করে ওই রকেট হামলা চালানো হয়েছে। আল-মায়াদিন টিভির প্রতিবেদনে বলা হয়, রকেট হামলার পরপরই মার্কিন বাহিনী সিরিয়ার ইউফ্রেটিস নদীর পূর্ব পাশের সাতটি গ্রামে হামলা চালিয়েছে। এই অঞ্চল সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যখন ইসরায়েলি দখলদার বাহিনী বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ওপর এই রকেট হামলা হলো। ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতি মার্কিন সরকার শুরু থেকেই প্রকাশ্য সমর্থন ও সহায়তা দিয়ে আসছে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য (০)





image

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

১

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...

image

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা জানাল ভারত

২

নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...

image

পরিচ্ছন্নতাকর্মী থেকে ব্যাংকের এজিএম, এ যেন সিনেমার গল্প

৩

নিউজ ডেস্ক :  মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...

image

ইরান যুদ্ধের পুরো খরচ ইসরাইল ও উপসাগরীয় মিত্রদের থেকে উস...

৪

নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...

image

ট্রাম্পের প্রশংসা পেতে প্রতি মাসে মোদির খরচ ৭৫ হাজার ডলার!

৫

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

  • company_logo