• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফরে মোদি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিকসের ১৬তম শীর্ষ সম্মেলন যোগ দিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়ার কাজানে তাকে স্বাগত জানানো হয়। মঙ্গলবার থেকেই এই সম্মেলন শুরু হচ্ছে। তার আগে পুতিনের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এক বিবৃতিতে মোদি জানান, ব্রিকস জোটের দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার একটা বড় মঞ্চ এই সম্মেলন। পারস্পরিক কূটনৈতিক, অর্থনৈতিক এবং বিশ্ব পরিবেশ সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনার জন্য এই মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে গত এক বছরেরও বেশি সময় ধরে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এ ছাড়াও পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতি, এমন একটি আবহে এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।

রাশিয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনা হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্রিকস বৈঠকের পাশাপাশি, রাশিয়া এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। বিশেষ করে চীনে সঙ্গে সীমান্ত সঙ্কট নিরসনে যে অগ্রগতির দাবি করেছে নয়াদিল্লি, তার প্রেক্ষিতেই প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে সম্ভাব্য বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকেরা।

এ নিয়ে এ বছর দ্বিতীয়বার রাশিয়া সফরে গেলেন মোদি। গত জুলাইয়ে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন তিনি। সেই সময়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। সেই সময় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গও ওঠে। যুদ্ধ থামিয়ে যাতে শান্তিপূর্ণ আবহ ফিরিয়ে আনা যায়, তা নিয়েও আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। তার পর অগস্টে ইউক্রেন সফরে যান মোদি। 

সেই সফর সেরে পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদি। তার পরেই সমাজমাধ্যমে মোদি লেখেন, রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে পুতিনের সঙ্গে কথা হয়েছে। সাম্প্রতিক ইউক্রেন সফরে গিয়ে আমার যা ধারণা হয়েছে, তাকে তা জানিয়েছি। তার ঠিক এক মাস পরই আবার রুশ সফরে মোদি। তবে এবার প্রেক্ষিত আলাদা। এবার ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় পৌঁছেছেন মোদি। 

মন্তব্য (০)





image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

image

মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার জেরে ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...

image

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

  • company_logo