• খেলাধুলা

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজারি ক্লাবে মুশফিক

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় টপকাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। তবে দলের বিপদে হাল ধরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিম।

এর মধ্যে মুশফিক একটি মাইলফলকও স্পর্শ করেছেন। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ ৩ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩০৮ রানে থামার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে ৪৯ বলে ২৩ রান করে বিদায় নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্ত বিদায় নেওয়ার পর ক্রিজে নেমে ওপেনার জয়কে সঙ্গে নিয়ে দলকে ১০০ পার করার মুশফিক। এরমধ্যেই ছয় হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। ম্যাচটি খেলার আগে এই মাইলফলক ছুঁতে তার দরকার ছিল ৩৯ রানের। প্রথম ইনিংসে মাত্র ১১ রান করা মুশফিক আজ সেই মাইলফলক পার করেছেন।  

ছয় হাজার রান করতে মুশফিককে ৯১ টেস্ট ম্যাচের ১৭২ ইনিংস খেলতে হয়েছে। তিনি ছাড়া বাংলাদেশের জার্সিতে টেস্টে ছয় হাজার রানের ধারেকাছেও নেই আর কেউই। দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৭০ ম্যাচে ৫ হাজার ১৩৪ রান। আর ৪ হাজার ৬০৯ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। চারে থাকা মুমিনুল হক ৬৬ ম্যাচে রান করেছেন ৪ হাজার ২৬৯।

আরও একটি মাইলফলক গড়ার পথে রয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রান করতে যাচ্ছেন তিনি। এজন্য মিরপুর টেস্টে তাকে করতে হবে ৪৪ রান। দুই ইনিংস মিলিয়ে তার রান এখন পর্যন্ত ৪২। কাল মাত্র ২ রান করলেই তিনি গড়ে ফেলবেন সেই কীর্তিও।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo