ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানার চারপাশে হুথিদের অবস্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৪ সাল থেকে ওই এলাকায় শক্ত অবস্থান ধরে রাখেন হুথিরা।ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যবহৃত ভূগর্ভস্থ বাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। খবর আনাদোলুর। মার্কিন দীর্ঘ-পাল্লার বি-২ স্টিলথ বোমারু বিমানগুলি হুথিদের অবস্থানে হামলায় ব্যবহার করা হয়।
হুথিরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিরাদে গত কয়েক মাস ধরে লোহিত সাগরের ইসরায়েলগামী ও ইসরায়েলের মালিকানাধীন জাহাজগুলিতে অব্যাহতভাবে হামলা করে আসছে। হামলায় হুথিদেরে কী ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে যে ইয়েমেনের রাজধানী সানার আশপাশের এলাকায় আঘাত করেছে মার্কিন বোমারু বিমান বি-২।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বি-২ বোমারু বিমানগুলো "ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় পাঁচটি শক্ত ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারে হামলা চালিয়েছে।
এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ক্ষমতার একটি অনন্য প্রদর্শন, তারা যতই মাটির গভীরে অস্ত্র চাপা দিয়ে রাখুক, আমাদের কাছে তা লুকাতে পারবে না।গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ৮০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে। এসব হামলায় চারজন নাবিক নিহত হয়েছে এবং দুটি জাহাজ ডুবে গেছে। হুথিদের দাবি, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান বন্ধ না করা পর্যন্ত ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের জাহাজগুলিতে তাদের এ হামলা চলবে।
নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...
নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...
নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলার জেরে মধ...
নিউজ ডেস্ক : টানা তিনদিনের উত্তেজনার পর একে অপরের ওপর হামলা ...

মন্তব্য (০)