• লিড নিউজ
  • খেলাধুলা

সাকিবের দেশে আসা নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দল ঘোষণা হয়ে গেছে। নির্বাচক হান্নান সরকার তৃপ্তি নিয়ে বলেও ফেলেছেন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে পারবেন এটা আনন্দের কথা।

কিন্তু ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব দেশে ফিরবেন তো?

সাকিবের দেশে ফেরার কথা ছিল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সাকিবকে নাকি সবুজ সংকেত না পাওয়া অবধি বাংলাদেশের বিমানে উঠতে নিষেধ করা হয়েছে। এটি তার নিরাপত্তার স্বার্থেই।  

যুক্তরাষ্ট্র থেকে সাকিব দুবাইয়ে এসেছেন আগেই। দুবাই থেকেই বাংলাদেশের উদ্দেশে তার বিমানে চড়ার কথা বিকেলে। কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রিন সিগনাল ছাড়া যেন বিমানে না ওঠেন তিনি।

সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই মিরপুরে বিভিন্ন স্লোগান উঠেছে। স্টেডিয়ামের দেয়ালেও তার বিরুদ্ধে স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে বুধবার সাকিবের কুশপুতুল দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  

এরপর তাকে নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। যদিও বিসিবি সংশ্লিষ্টরা এখনও আশাবাদী, সাকিব মিরপুর টেস্টে খেলতে পারবেন। এই ম্যাচ খেলেই তার অবসরে যাওয়ার কথা রয়েছে।  

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo