• লিড নিউজ
  • খেলাধুলা

সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল ঘোষণা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চলছিল নানা জল্পনা-কল্পনা। কানপুর টেস্টের আগেই সাকিব আল হাসান জানিয়ে দিয়োছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান। তবুও অনেক সংশয় ছিল। শেষ পর্যন্ত সাকিবকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।  

গত ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের নামে হত্যা মামলা হয়। এছাড়া তার ব্যাপারে জনগণের অসন্তোষও রয়েছে। এ অবস্থায় সাকিব দেশে ফিরলে আইনি বাধা বা নিরাপত্তা দেওয়া যাবে কি না, এটা নিয়ে আলোচনা ছিল।  

তবে সরকারের বিভিন্ন মহল থেকে আইনি বাধা না থাকার আশ্বাস পেয়ে দেশে ফিরছেন সাকিব। বৃহস্পতিবার দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।  

ভারতের বিপক্ষে গত মাসেই দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তার জায়গায় নতুন করে কাউকে নেওয়া হয়নি।  

এই সিরিজেই দায়িত্ব নিচ্ছেন নতুন হেড কোচ ফিল সিমন্স। চান্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর তাকে নিয়োগ দিয়েছে বিসিবি। বুধবার মিরপুরে এসে কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎও করেছেন সিমন্স।  

আগামী ২১ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ২৯ অক্টোবর থেকে।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo