ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জাতিগত সহিংসতায় অন্তত ১৫ জন নিহত এবং সাতজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন শিশুও রয়েছে। শনিবার (১২ অক্টোবর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার ভোরবেলা মাকবাল গোষ্ঠীর সদস্যরা কানজ আলিজাই গোষ্ঠীর দুই ব্যক্তিকে গুলি করে আহত করে। এরপর দ্রুতই সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন অঞ্চলে। সংঘর্ষের সময় যাত্রীবাহী এবং অন্যান্য যানবাহনও হামলার শিকার হয়।
পুলিশ জানিয়েছে, হতাহতদের উদ্ধার করে পারাচিনার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট ডা. সৈয়দ মীর হাসান জানান, আহত একজন হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল...
নিউজ ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প...
নিউজ ডেস্ক : মাত্র ২০ বছর বয়সে স্বামীকে হারিয়ে এক বছরে...
নিউজ ডেস্ক : ইরানের বিরুদ্ধে হওয়া সাম্প্রতিক যুদ্ধের যাবতীয়...
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্...

মন্তব্য (০)