• বিশেষ প্রতিবেদন

আমার জমিটুকু ফেরত চাই, আমার আর কিছুই নাই: ফিরোজা বেগম  

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাই। ওরা আমার কষ্টের সব জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে। এখন আমি কইযামু কই থাকমো। আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু আমি ফেরত চাই। মানববন্ধনে ফিরোজা বেগমের এই আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে।

জামালপুর পৌর এলাকার বজ্ররাপুরে জোরপূর্বক বসতভিটা ও ভূমি দখলের প্রতিবাদে  ভূমিদস্যু টিক্কা ও ভুট্রুর বিরুদ্ধ মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় শহরের ফৌজদারি মোড় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভূক্তভোগী বিধবা ফিরোজা বেগমের পাশে দাঁড়িয়েছেন এলাকার হাজারো নারী ও পুরুষ। 

মানববন্ধনে বজ্ররাপুর হাজীপাড়া গ্রামের বিধবা ফিরোজা বেগম  অভিযোগ করেন, আমার মৃত স্বামী হাছেন আলীর মোট সাড়ে তিন শতাংশ জমি ছিল। সেখান থেকে আমার ছেলেকে মারা যাবার আগে ২ শতাংশ লিখে দেন। সে মারা গেলে আমার ছেলে পিতার অংশ পাই আধা শতাংশ। সে তার আড়াই শতাংশ জমি প্রাপ্ত হয়ে  এলাকার গোলাম মোস্তফা টিক্কার কাছে বিক্রি করে।

তিনি আরও বলেন, এখন ৫ আগষ্ট গোলাম মোস্তফা টিক্কা আমার অংশ এবং বাড়িঘর দখল করে নিয়েছে। আমাকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে। প্রায় দেড় মাস খোলা আকাশের নিচে রাস্তায় পড়ে ছিলাম। আমি এখন কোথায় যাবো। আমার জমিটুকু আমি ফেরত চাই।

এলাকাবাসীও বিধবা ফিরোজা বেগমের বসতবাড়ি ও জমি ফেরত দেবার দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফা টিক্কা বলেন, আমি আদালতের রায় নিয়ে জমি দখল করেছি। এরা কে বা কারা আমি চিনি না।

মন্তব্য (০)





image

শার্শায় ৩০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছে...

১

বেনাপোল প্রতিনিধি : দুই হাতে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবন...

image

রাস্তার ধারে শত শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে সবুজায়নে দৃষ্টান্...

২

গাইবান্ধা প্রতিনিধিঃ গাছ মানুষের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্...

image

ফরিদপুরে পদ্মার চরে কাশফুলের সাদা গালিচা, শরতের শুভ্রতায় ...

৩

ফরিদপুর প্রতিনিধি : “শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে...

image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

৪

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

  • company_logo